
ইফতা সমাপনী অনুষ্ঠান ৬ষ্ঠ বর্ষ ২০২৫-২৬ (এ্যালবাম ও রেজাল্ট)
মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী প্রতিষ্ঠিত রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা বিভাগের (৬ষ্ঠ ব্যাচ) সমাপনী অনুষ্ঠান ও দস্তারে ফযীলত অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ২০২৬, রোজ বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ ডিসিসি অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি আয়োজিত হয়। সকাল ১১টা থেকে শুরু হয়ে মাগরিব পরবর্তী দোয়া পর্যন্ত অনুষ্ঠানটি কয়েকটি অধিবেশনে অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার মাদরাসার নির্বাহী পরিচালক শাইখ মুফতী হারুন ইযহার (হাফি.)।
বিশেষ অতিথি হিসেবে তাশরীফ আনেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও পীরে কামিল আল্লামা ড. মুশতাক আহমদ এবং মাদানিনগর মাদরাসার উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ আল্লামা মুফতি হাবিবুর রহমান আদিব (হাফি.)।
অনুষ্ঠানটির এডভাইজর হিসেবে ছিলেন কওমী ঘরানার নিউজ পোর্টাল ইনসাফ ২৪ এর সম্পাদক, সাইয়েদ মাহফুজ খন্দকার।
সভাপতি ছিলেন, মারকাযুদ দুরুস এর মুহতামিম ও মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী।
এ ছাড়াও তাশরীফ এনেছেন, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া; আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতীব, মাওলানা মীযানুর রহমান গাওহারি; তেঘরিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব, মুফতি মুইনুল ইসলাম মাহমুদী, মাদরাসা শাইখ যাকারিয়া পাইটির পরিচালক, মাওলানা নাবিল নুমাইর প্রমুখ।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইনসাফ ২৪ ডট কম।
অধিবেশন ও কার্যক্রম
প্রথম অধিবেশন:
সকাল ১১টায় মারকাযের উস্তায মুফতী আবু মুসআব আজমল নাবীল মাদানী (হাফি.)-এর সরাসরি দরস প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বাদ যোহর পীরে কামিল আল্লামা ড. মুশতাক আহমদ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মধ্যাহ্নভোজনে অতিথিদের জন্য স্পেশাল বিফ কাচ্চির ব্যবস্থা করা হয়।
দ্বিতীয় অধিবেশন:
আপ্যায়নের পর আল্লামা মুফতি হাবিবুর রহমান আদিব সাহেব হাফি. এর বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এরপর ‘ইসলামী অর্থনীতি’ বিষয়ের ওপর সারগর্ভ আলোচনা পেশ করেন মারকাযের উস্তায মুফতী উবাইদুর রহমান হাম্মাদ হাফি.।
প্রধান অধিবেশন (সনদ, পাগড়ি ও পুরস্কার প্রদান):
বাদ আসর প্রধান মেহমান মুফতী হারুন ইযহারের উপস্থিতিতে মূল কার্যক্রম শুরু হয়।
- ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান।
- উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে দস্তারে ফজীলত বা পাগড়ি পরিয়ে দেয়া হয় এবং সনদ প্রদান করা হয়। পাগড়ি পরিধান শেষে ফারেগীনদের ফুলেল সংবর্ধনা জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।
- পুরস্কার বিতরণের পর মাগরিব পর্যন্ত সমাপনী বয়ান পেশ করেন প্রধান অতিথি শাইখ মুফতী হারুন ইযহার।
ফলাফল ও পুরস্কার ক্যাটাগরি :
এ বছর বাংলাদেশী শিক্ষার্থীদের পাশাপাশি ভারত থেকে ৪ জন এবং প্রবাসী ২ জন শিক্ষার্থী মারকায থেকে ফারেগ হয়েছেন।
মেধা ও খিদমতের স্বীকৃতিস্বরূপ নিম্নোক্ত পুরস্কার প্রদান করা হয়:
মেধা তালিকার পুরস্কার:
বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন মাওলানা শাব্বির আহমাদ এবং ২য় স্থান অধিকার করেন মাওলানা শাব্বির হুসাইন। ৩য় স্থান অধিকারী ভারতীয় শিক্ষার্থী মাওলানা আনসারুল্লাহ মোল্লা ভিসা জটিলতার কারণে উপস্থিত হতে পারেননি।
উপস্থিতি পুরস্কার:
সারা বছর শতভাগ উপস্থিতির জন্য ১২ জন শিক্ষার্থীকে তাদের পছন্দনীয় আরবী কিতাব উপহার দেয়া হয়।
খিদমত ও সহায়তা:
‘তামরীনুল ইফতা ট্র্যাকিং’-এ বিশেষ সহায়তার জন্য মাওলানা শাব্বির হুসাইন এবং দারস শিট রেকর্ড মেইন্টেইনের জন্য মাওলানা মুনিরুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
এছাড়া বিগত বছরের (২০২৪-২৫) ফারেগ মাওলানা অলিউল্লাহকে চলতি বছর তামরীনের মেহনত জারি রাখায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সকল ফারেগীনকে সনদপত্র, মার্কশিট, আবায়া এবং বিশেষ স্মৃতি উপহার হিসেবে কাচের স্মৃতি ক্রেস্ট, ৪টি চাবির রিং ও ৪টি করে কলম হাদিয়া দেয়া হয়।
সমাপনী পর্ব
বাদ মাগরিব আসাতিযায়ে কিরাম শিক্ষার্থীদের অনুভূতি শ্রবণ করেন। এরপর টাঙ্গাইলের সখিপুরস্থ মাদরাসা জায়েদ বিন সাবেত-এর মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া বয়ান পেশ করেন।
পরিশেষে, মারকাযের প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী (হাফি.)-এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ব্যবস্থাপনা ও উপস্থিতি:
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও প্রযোজনায় ছিলেন মারকাযের নায়িব ও নাযিম মুফতী সাঈদ আল হাসান হাফি.। ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মারকাযের অর্থ সচিব মাওলানা কবির হুসাইন মাদারিপুরী।
অনুষ্ঠানে মারকাযের অন্যান্য উস্তাযবৃন্দের মধ্যে মুফতী আব্দুর রহমান ফাইয়াজ ও মুফতী সাখাওয়াতুল্লাহ খান উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে মুফতী লোকমান হাকীম এবং ওমরাহ সফরে থাকায় মুফতী আমীনুর রশীদ মামনুন উপস্থিত হতে পারেন নি। এছাড়াও দেশবরেণ্য অনেক উলামায়ে কিরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে ক্লিক করুন durus.us/ifta-final-result-2526
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মারকাযুদ দুরুস আল ইসলামিয়া থেকে
যারা তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করলেন : –
ইফতা বিভাগ ৬ষ্ঠ বর্ষ ২০২৫-২০২৬
ফারেগীন শিক্ষার্থীদের তালিকা
| রোল | নিবন্ধন | নাম | পিতার নাম | রক্তের গ্রুপ | স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা |
|---|---|---|---|---|---|---|
| 1 | 253 | শাব্বির আহমদ | মোঃ নূর হুসাইন | B+ | কলচমা, রামগঞ্জ, লক্ষ্মীপুর | কলচমা, রামগঞ্জ, লক্ষ্মীপুর |
| 2 | 254 | আনসারুল্লাহ মোল্লা | আবু বাকার মোল্লা | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম: দমদমা, পোস্ট: তালতলা, থানা: বকুলতলা, জেলা: দক্ষিণ ২৪ পরগণা, পিন: ৭৪৩৩৩৮ | قد سبق ذكره |
| 3 | 255 | রেদওয়ান বিন মোর্তজা | ড.মো.মোর্তজা আলীউল কবির | O+ | লুৎফর রহমান সড়ক, নথুল্লাবাদ, বরিশাল | খলাপাড়া মসজিদ রোড, খলাপাড়া, ডেমরা, ঢাকা |
| 4 | 256 | তানভীরুল হক রাহী | সোহরাব হোসেন | AB+ | সল্যা, পাক কিশোরগঞ্জ সদর, নোয়াখালী | সল্যা, পাক কিশোরগঞ্জ সদর, নোয়াখালী |
| 5 | 257 | শামসুল আলম মোল্লা | আব্দুস সামাদ মোল্লা | রক্তের গ্রুপ জানা নেই। | Village: Madhabpur, PO: Madhabpur, PS: Kultali, District: South 24 Parganas, West Bengal, India | قد سبق ذكره |
| 6 | 258 | মোঃ আরিফুল ইসলাম | মো বাবুল সরদার | O+ | গ্রাম: ধীপুর, ডাকঘর: গোসাইরহাট, থানা: গোসাইরহাট, জেলা: শরিয়তপুর | গ্রাম: ধীপুর, ডাকঘর: গোসাইরহাট, থানা: গোসাইরহাট, জেলা: শরিয়তপুর |
| 7 | 259 | মুহা:নিয়ামাতুল্লাহ | মুহা:আব্দুল আজিজ | A+ | সৈয়দগাঁও, আঙ্গিয়াদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ | সৈয়দগাঁও, আঙ্গিয়াদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ |
| 10 | 262 | মো: নিয়ামুল ইসলাম | মো: আজমল হোসেন | B+ | গ্রাম: নলখোলা, ডাকঘর: সচিলাপুর, উপজেলা: শ্রীপুর, জেলা: মাগুরা | গ্রাম: নলখোলা, ডাকঘর: সচিলাপুর, উপজেলা: শ্রীপুর, জেলা: মাগুরা |
| 11 | 263 | মোঃ মাহমুদুল হাসান | মোঃ আজগর আলী | O+ | পশ্চিম চাঁদগাঁও, নালিতাবাড়ী, শেরপুর | পশ্চিম চাঁদগাঁও, নালিতাবাড়ী, শেরপুর |
| 13 | 265 | মো হাবিবুর রহমান | মো মিজানুর রহমান | B+ | গ্রাম: ভোঁপাড়া, ডাকঘর: ভোঁপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ | ঐ |
| 14 | 266 | আবদুল্লাহ | আবুল হাশিম | B+ | ঢাকিরকান্দা, তারাকান্দা, ময়মনসিংহ | কুমিল্লা গৌরীপুর |
| 15 | 267 | ইয়াহিয়া | জাকারিয়া | B+ | Brindaban Para, বগুড়া | Bogura Sadar, Brindaban Para, Bogura |
| 16 | 268 | মোঃ রাকিবুল ইসলাম | মোঃ আব্দুল হান্নান | A+ | কর্ণঝোড়া, মাটিফাটা, শ্রীবরদী, শেরপুর | জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা |
| 17 | 269 | মোহাম্মদ তাওহীদুল ইসলাম | মোঃ সহিদ মোল্যা | AB+ | চর দিঘলিয়া, লোহাগড়া, নড়াইল | চর কোটাকোল, লোহাগড়া, নড়াইল |
| 21 | 273 | হাফেজ মনিরুল ইসলাম | মরহুম তাজুল ইসলাম | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম: নোয়ামোড়া, ডাকঘর: কর্মমঠ, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া | ঐ |
| 22 | 274 | মুহাম্মাদ বাইজিদ হুসাইন | মোহ রুস্তম আলী খাঁন | O+ | চরাদী, বাকেরগঞ্জ, বরিশাল | চরাদী, বাকেরগঞ্জ, বরিশাল |
| 26 | 276 | মোঃ আবু তাহের শেখ | মোঃ নাঈম উদ্দিন | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম: ঝনঝনিয়া, পোস্ট: ঝনঝনিয়া, থানা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জ | কালাচাঁদপুর, আকন্দ বাড়ি, গুলশান, ঢাকা-১২১২ |
| 27 | 277 | মোঃ আশিকুর রহমান | মোঃ আতাউর রহমান | B+ | মুলাইদ, টেংরা, শ্রীপুর, গাজীপুর | মুলাইদ, টেংরা, শ্রীপুর, গাজীপুর |
| 29 | 279 | মোহাম্মদ জামাল উদ্দিন | মৌলবী হানি ফ | চর আমিনুল হক, ৪ নং চর ওয়াদা, পোস্ট: থানারহাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী | ঐ | |
| 31 | 281 | মোহাম্মদ সাফওয়ান | মুফতি আব্দুল্লাহ আল মামুন | A+ | গ্রাম: ভইসর কোট, থানা: দেবিদ্দার, জেলা: কুমিল্লা | মালয়েশিয়া (শিক্ষকতা) |
| 33 | 283 | শাহ ওয়ালীউল্লাহ | মুহাম্মাদ সাইদুর রহমান | O+ | হাট নওগাঁ, নওগাঁ, নওগাঁ | পলাশবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা |
| 34 | 284 | জুনায়েদ আল হাবিব | হাফেজ মাওলানা আব্দুল লতিফ হামিদী | রক্তের গ্রুপ জানা নেই। | কালিহর খান্দা, কালিহর হাটখোলা, পূর্বধলা, নেত্রকোণা | পশ্চিম বর্তাপাড়া, পিরুজালী, গাজীপুর সদর, গাজীপুর |
| 38 | 288 | মোহাম্মদ হোসাইন আহম্মদ | মোঃ আব্দুল হাকিম | AB+ | গ্রাম: বাঙালপাড়া, ডাকঘর: কামালের বার্ত্তী, থানা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর | ঐ |
| 39 | 289 | রিয়াজ উদ্দিন | মোহাম্মদ নুরুল কালাম। | O+ | মধ্যম অমজাখালী, কুতুবদিয়া, কক্সবাজার | পূর্ব মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম |
| 40 | 290 | মোঃ আব্দুল মুমিন | মো আব্দুল মন্নান | O+ | ফতেহপুর বাজার, গোয়াইনঘাট, সিলেট | ফতেহপুর বাজার, গোয়াইনঘাট, সিলেট |
| 41 | 291 | ইসমাইল সিরাজী | আব্দুর রহমান | রক্তের গ্রুপ জানা নেই। | আজগড়া, বেলকুচি, সিরাজগঞ্জ | আলিগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ |
| 42 | 292 | মুসা কালিমুল্লাহ | মকবুল হুসাইন | O+ | লালঘাট, উত্তর শ্রীপুর, তাহিরপুর, সুনামগঞ্জ | খৈতারগাঁও, সনমান্দী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ |
| 43 | 293 | মুহাম্মদ মিযানুর রহমান | হারুন অর রশিদ তপদার | A+ | সূচিপাড়া, শাহরাস্তি, চাঁদপুর | সূচিপাড়া, শাহরাস্তি, চাঁদপুর |
| 49 | 299 | আহমাদুল্লাহ | মোহাম্মাদ নুরুল আমিন | O+ | গ্রাম: দক্ষিণ পারুলিয়া, থানা: পলাশ, জেলা: নরসিংদী | ঐ |
| 51 | 301 | মোঃ রুহুল আমীন হানাফী | মোঃ চান মিয়া | B- | তেউরিয়া, সেকান্দরনগর, তাড়াইল, কিশোরগঞ্জ | দুর্বাটি, দুর্বাটি মাদ্রাসা, কালিগঞ্জ, গাজীপুর |
| 55 | 305 | জোবায়ের হোসেন মোল্লা | মোঃ মনির হোসাইন মোল্লা | AB+ | তুলাতলি, সদর দক্ষিণ, কুমিল্লা | ঐ |
| 56 | 306 | আব্দুল মাজিদ | ফরহাদ উদ্দিন | রক্তের গ্রুপ জানা নেই। | বান্দাখালী, নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী | পূর্ব কদমতলী, মেরাজনগর, কদমতলী, ঢাকা |
| 59 | 309 | মো:সামসুল হুদা | মৃত মো:রব্বান শেখ | B+ | Eshannagar, PO: Tenkaraipur, PS: Islampur, District: Murshidabad, PIN: 742304, West Bengal, India | SAME |
| 60 | 310 | আব্দুর রহীম | মোঃ মিনহাজ উদ্দিন | O+ | গ্রাম: কান্দা, ডাকঘর: তেরশ্রী, থানা: ঘিওর, জেলা: মানিকগঞ্জ | ঐ |
| 63 | 313 | মোঃ আব্দুল্লাহ আদনান | মোঃ আমির হোসেন | B+ | পাশাপুর, মুদাফ্ফরগঞ্জ, লাকসাম, কুমিল্লা | শিববাড়ি, জিপিও, শাহবাগ, ঢাকা |
| 64 | 314 | আবু মুসলিম শেখ | মোহাম্মদ গিয়াস উদ্দিন শেখ | O+ | কুখিয়া কাগজিপাড়া, ডুমুরিয়া, খুলনা | কুখিয়া কাগজিপাড়া, ডুমুরিয়া, খুলনা |
| 65 | 315 | হাবিবুল্লাহ নোমান | মাওঃ মাহমুদুল হাসান | O+ | দক্ষিণ সাতপাড়িয়া, বাহুবল, হবিগঞ্জ | দক্ষিণ সাতপাড়িয়া, বাহুবল, হবিগঞ্জ |
| 68 | 318 | মোঃ মুস্তাকিম বিল্লাহ | মোঃ আবদুল জলিল | O+ | ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ | কোদালিয়া, সদর, টাঙ্গাইল |
| 74 | 324 | হাফেজ শাকিল মাহমুদ | জনাব আবুল কালাম আজাদ | B+ | চর কাদিরা, করুননগর, কমলনগর, লক্ষ্মীপুর | ঐ |
| 75 | 325 | হাফেজ জাফরুল ইসলাম জাহাঙ্গীর | মোঃ শফিকুল ইসলাম | AB- | গ্রাম: মৃধাপাড়া, পোস্ট: কাচারি বাজার, থানা: সদর, জেলা: ময়মনসিংহ | গ্রাম: নয়াপাড়া, পোস্ট: গোসিংগা, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর |
| 76 | 326 | সাইদুল ইসলাম সানাউল্লাহ | মোঃ শফিকুল ইসলাম | A+ | গ্রাম: কেওয়া চন্নাপাড়া, ডাকঘর: কেওয়া বাজার, উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর | গ্রাম: কেওয়া চন্নাপাড়া, ডাকঘর: কেওয়া বাজার, উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর |
| 80 | 330 | মোঃ আবু তালহা | মোঃ মোজাম্মেল হক | B+ | সীমার পাড়, বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ | ঐ |
| 81 | 331 | মুহাম্মাদ ইজাজ আহমাদ | মরহুম জাফর ইকবাল | AB+ | মিরপুর-১১, এভিনিউ-৫, ঢাকা-১২১৬ | মিরপুর-১১, এভিনিউ-৫, ঢাকা-১২১৬ |
| 82 | 332 | মোঃ আব্দুল্লাহ | মোঃ মিলন | B+ | গোদার পাড়া, চার মাথা, বগুড়া সদর, বগুড়া | ঐ |
| 84 | 334 | মোঃ আব্দুর রহমান | মোঃ আলম | O+ | শ্যামপুর, শৈলকুপা, ঝিনাইদহ | পাবনা সদর |
| 85 | 335 | এমদাদুল হক নোমান | ঈমান আলী | B+ | কয়রাহাটি, ধারা বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ | ঐ |
| 86 | 336 | ছাব্বির আহমাদ | আ: কাদির | B+ | গ্রাম: পোষাইদ, ডাকঘর: সাতখামাইর, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর | গ্রাম: সিদ্দিকনগর, ডাকঘর: পূর্ব দাশড়া, উপজেলা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ |
| 87 | 337 | মাবরুরুল হক চৌধুরী মিকদাদ | মোঃ মনজুরুল হক চৌধুরী | O+ | পুরানগাঁও, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ | খাসদবীর, সদর, এয়ারপোর্ট, সিলেট |
| 91 | 341 | মোঃ সাদেকুর রহমান | মোঃ নাছির উদ্দীন | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম: ছোট বাঁশবাড়িয়া, থানা: সিংড়া, জেলা: নাটোর | ঐ |
| 94 | 344 | নুরুল হুদা মন্ডল | আব্দুর রউফ মন্ডল | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম ও পোস্ট: দক্ষিণ বাঁটরা, থানা: জয়্নগর, জেলা: দক্ষিণ চব্বিশ পরগনা, ভারত, পিন: ৭৪৩৩৩৭ | গ্রাম ও পোস্ট: দক্ষিণ বাঁটরা, থানা: জয়্নগর, জেলা: দক্ষিণ ২৪ পরগনা, ভারত, পিন: ৭৪৩৩৩৭ |
| 95 | 345 | ইকবাল মিসবাহ | মোঃ আবূ কাসেম | B+ | শ্বাসন ইলামপাড়া, ভূনবীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | কাঞ্চনপুর, তালিমপুর, বড়লেখা, মৌলভীবাজার |
| 98 | 348 | মোঃ মাহদী হাসান | মোঃ আব্দুল মোতালেব | O+ | মন্ডলিয়া পাড়া, তন্তর, নালিতাবাড়ী, শেরপুর | মন্ডলিয়া পাড়া, তন্তর, নালিতাবাড়ী, শেরপুর |
এ্যালবাম

মারকাযের মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী, নাযিম সাহেবের শ্বশুর মাওলানা ফুরকানুল ইসলাম আশুতিয়া ও নাতি সালমান মাবরুর












