ইফতা সমাপনি অনুষ্ঠান ২য় বর্ষ – ২০২১-২২ (এ্যালবাম ও রেজাল্ট)

ইফতা সমাপনি অনুষ্ঠান ২য় বর্ষ – ২০২১-২২ (এ্যালবাম ও রেজাল্ট)

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত জামিআ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২১-২২ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ইফতা এবং ইলমে দ্বীন নাইট কোর্সের সমাপনি অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ মার্চ ২০২২ শনিবার মারকাযের প্রধান কার্যালয় মিয়াজান লেন, মানিকনগর, ঢাকায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিতি

প্রধান মেহমান

  • পীরে কামেল আল্লামা মজিবুর রহমান সাহেব (পীর সাহেব লাখিরচর দা.বা.) – দেশ বরেণ্য আলেমে দ্বীন, করাচীর হযরত শাইখ হাকীম আখতার সাহেবের বিশিষ্ট খলিফা, যাত্রাবাড়ী মাদরাসার সাবেক মুহাদ্দিস ও মাদরাসা মসজিদের সাবেক ইমাম এবং লাখিরচর বড় মাদরাসার বর্তমান শাইখুল হাদীস।

অন্যান্য ওলামায়ে কিরাম ও বিশেষ মেহমান

  • পীরে কামেল মাওলানা ওয়াহিদুজ্জামান পলাশী হুজুর দা.বা. – (অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন)।

  • মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া – পরিচালক, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসা এবং মুহতামিম, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইল।

  • হযরতুল আল্লাম মাওলানা সাবের সাহেব দা. বা. – মুহাদ্দিস এবং নাযিমে তালিমাত, জামিয়াতুল আবরার বসুন্ধরা রিভারভিউ বড় মাদরাসা।

আসাতিযায়ে কিরাম ও ব্যবস্থাপনা

  • উপস্থিত আসাতিযায়ে কিরাম: শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান শামসাবাদী এবং সিনিয়র উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়াজ দা. বা.।

  • ব্যবস্থাপনা সহযোগী: মাওলানা কবির হুসাইন মাদারিপুরী (ম্যানেজার, মাসিক আদর্শ নারী), মাওলানা শহিদুল্লাহ (প্রকাশনা সহযোগী) এবং জনাব মুহিউদ্দীন (কম্পিউটার অপারেটর)।

অন্যান্য উল্লেখযোগ্য উপস্থিতি

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন:

  • মুফতি মুঈনুল ইসলাম মাহমুদী – ইমাম ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ।

  • মাওলানা মাহমুদুল হাসান – পরিচালক, হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ (ক্বারী হোসাইন সাহেব হুজুরের সাহেবজাদা)।

  • মুফতি রবিউল্লাহ জাফরী দা. বা. – শিক্ষাসচিব, মারকাজুল কুরআন বাংলাদেশ।

  • মাওলানা মুশতাক আহমাদ – গুরুত্বপূর্ণ সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

  • মাওলানা কারামাত আলী – বিশিষ্ট আলেমে দ্বীন।

  • জনাব মুস্তফা হোসাইন – প্রবীণ বিশিষ্ট ব্যবসায়ী।

  • জনাব আবু রায়হান – বিশিষ্ট ব্যবসায়ী এবং মারকাজের ইলমে দ্বীন নাইট কোর্সের শিক্ষার্থী।

  • এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন।

অনুষ্ঠানের সময়সূচি ও কার্যক্রম

শুরু ও মতবিনিময় (দুপুর ২টা থেকে)

দুপুর ২টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীগণ মারকাজ সম্পর্কে নিজেদের মতামত ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।

দুপুরের আপ্যায়ন ও স্বাগত বক্তব্য

দুপুরের খাওয়া দাওয়ার পর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং স্বাগত বক্তব্য পেশ করেন পীরে কামেল মাওলানা ওয়াহিদুজ্জামান পলাশী হুজুর দা.বা.।

ফলাফল ঘোষণা ও দস্তারে ফজীলত (বাদ আসর পূর্ববর্তী)

আসরের পূর্ববর্তী সময়ে মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান। এরপর সকল ছাত্রদের যথারীতি দস্তারে ফজীলত তথা সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।

সমাপ্তি ও মুনাজাত

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে বিকেল ৫.৩০ মিনিটে প্রধান মেহমানের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

ফলাফল, পুরস্কার বিতরণ ও সম্মাননা

  • মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার: বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা আমানুল্লাহ, মাওলানা নাজমুল ইসলাম এবং মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

  • সান্ত্বনা পুরস্কার ও হাদিয়া: বাকি সব শিক্ষার্থীর জন্যে সান্ত্বনা পুরস্কার হিসেবে চাবির রিং ও কলম হাদিয়া প্রদান করা হয়।

  • সনদ ও মার্কশিট: অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একই সাথে ইফতা কোর্সের অংশগ্রহণ সনদ (সার্টিফিকেট) এবং মার্কশিট প্রদান করা হয়।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে যারা মারকাযুদ দুরুস আল ইসলামিয়া থেকে তাখাসসুস ফিল ইফতা কোর্স সম্পন্ন করলেন : –

শিক্ষার্থীর নাম বিভাগ মেধাক্রম
১. মোহাম্মদ আমানুল্লাহ মুমতায ১ম
২. মোহা. সালমান মুমতায ৫ম
৩. নাজমুল ইসলাম মুমতায ২য়
৪. রাকীবুল ইসলাম জাইয়িদ জিদ্দান ৭ম
৫. মোঃ রফিকুল ইসলাম মুমতায ৩য়
৬. মুহাম্মদ ইব্রাহীম মুমতায ৪র্থ
৭. মুহাঃ শামীম আহসান জাইয়িদ জিদ্দান ৬ষ্ঠ
৮. ওমর ফারুক জাইয়িদ জিদ্দান ৮ম
৯. মুসা ইবনে হাসান জাইয়িদ ১১তম
১০. জহিরুল ইসলাম জাইয়িদ জিদ্দান ৯ম
১১. তোফায়েল আহমাদ জাইয়িদ ১০ম

 


এ্যালবাম


 

স্বাগত বক্তব্য রাখছেন মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া এবং পীরে কামেল আল্লামা ওয়াহিদুজ্জামান পলাশির পীর সাহেব হুজুর।

স্বাগত বক্তব্য রাখছেন মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া এবং পীরে কামেল আল্লামা ওয়াহিদুজ্জামান পলাশির পীর সাহেব হুজুর।

 

ইফতা ছাত্রদের দস্তারবন্দি তথা পাগড়ি প্রদান করছেন মেহমানবৃন্দ

ইফতা ছাত্রদের দস্তারবন্দি তথা পাগড়ি প্রদান করছেন মেহমানবৃন্দ

 

 

এক নজরে সমাপনি অনুষ্ঠানের মুবারাক মজলিশ

এক নজরে সমাপনি অনুষ্ঠানের মুবারাক মজলিশ

সমাপনি অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন চলছে

অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন চলছে

প্রধান মেহমানের বক্তব্য পেশ করছেন পীরে কামেল আল্লামা মজিবুর রহমান। পীর সাহেব লাখির চর।

বক্তব্য পেশ করছেন প্রধান মেহমান পীরে কামেল আল্লামা মজিবুর রহমান। পীর সাহেব লাখির চর।

প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মজিবুর রহমানের পাশে সভাপতির বক্তব্য পেশ করছেন মারকাযের মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী।

প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মজিবুর রহমানের পাশে সভাপতির বক্তব্য পেশ করছেন মারকাযের মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান

বয়ান পেশ করছেন মারকাজের সিনিওর উস্তায মুফতি আব্দুর রহমান ফাইয়াজ

বয়ান পেশ করছেন মারকাজের সিনিওর উস্তায মুফতি আব্দুর রহমান ফাইয়াজ

ইফতা বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুজালা

ইফতা বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুজালা

মারকাযের আসাতিজায়ে কিরামের সাথে ইফতা বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুজালা।

মারকাযের আসাতিজায়ে কিরামের সাথে ইফতা বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুজালা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *